শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
জরাজীর্ণতা মুছে মৈত্রী পানির ধারায় নতুন দিনের প্রত্যাশা উৎসবকে ঘিরে পাহাড়ে উৎসবমুখর পরিবেশ

পাহাড়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের নববর্ষের শুভেচ্ছা

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার মাঝে দীর্ঘদিনের লালিত সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব (বৈসাবি) এবং নতুন বছরের আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ (১২ এপ্রিল ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় সিএইচটি সম্প্রীতি জোট-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পার্বত্য জনপদের সকল স্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন, সিনিং নাইং, সাংগ্রাই, বিষু ও চাক্রান উৎসব পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। এই উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। তিনি আরও উল্লেখ করেন-পুরাতন বছরের সকল জরাজীর্ণতা ও বিভেদ যেন মৈত্রী পানির পবিত্র ধারায় ধুয়ে-মুছে যায়।

পাহাড়ে শান্তি রক্ষা, উন্নয়ন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার মাধ্যমে একটি সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলা।নতুন বছরে প্রতিটি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির পক্ষ থেকে সকল সম্প্রদায়ের উৎসব আনন্দময় ও নিরাপদ হোক—এই কামনা করে বিবৃতিটি শেষ করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তাটি সংবাদমাধ্যমে পাঠিয়েছেন সংগঠনের প্রতিনিধি মো. শাহীন আলম।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

জরাজীর্ণতা মুছে মৈত্রী পানির ধারায় নতুন দিনের প্রত্যাশা উৎসবকে ঘিরে পাহাড়ে উৎসবমুখর পরিবেশ

পাহাড়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের নববর্ষের শুভেচ্ছা

প্রকাশিত: ০৩:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬