শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
পার্বত্য উৎসবগুলো সম্প্রীতির প্রতীক নিজ নিজ নামে উৎসব পালনের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রত্যাশা মন্ত্রীর

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের বাসভবনে আয়োজিত বৈসাবি ও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসবগুলো কেবল আনন্দের মাধ্যম নয়, বরং এগুলো আমাদের শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক জাতিগোষ্ঠীর ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। আমাদের অস্তিত্ব রক্ষায় এই সংস্কৃতিগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্ত্রী বলেন,
গণতান্ত্রিক ভোটে বিজয়ী এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের উৎসবগুলো রাষ্ট্রীয়ভাবে স্ব-স্ব নামে পালনের পূর্ণ অধিকার ও স্বীকৃতি পাবে।

তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দেশপ্রেমের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংবাদকর্মীরা। অনুষ্ঠান শেষে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে বাংলা নববর্ষ ও বিজুর মৈত্রীয় শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পার্বত্য উৎসবগুলো সম্প্রীতির প্রতীক নিজ নিজ নামে উৎসব পালনের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রত্যাশা মন্ত্রীর

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশিত: ০১:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬