শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
টানা সাতবার জাতীয় পুরস্কারজয়ী তাজিমকে সম্মাননা ও ১২৬ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান

সাফল্যের আলোকচ্ছটায় রাঙামাটির মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেমি বিদায়, নবীন বরণ ও বিশেষ সংবর্ধনা

রাঙামাটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ে এক ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় হলরুমে একইসাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ এবং জাতীয় পর্যায়ে টানা সাতবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থী তাজিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে সাফল্যের ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন। বিশেষ করে, জাতীয় পর্যায়ে অসাধারণ ধারাবাহিকতা বজায় রাখা শিক্ষার্থী তাজিম রহমানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার সময় হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন শিক্ষার্থীরাই দেশের আগামীর কর্ণধার। তাদের শুধু মেধাবী হলে চলবে না, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহম্মদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তাজিম রহমানের মতো মেধাবীরাই প্রতিষ্ঠানের গৌরব এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।

রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ১২৬ জন বিদায়ী পরীক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল আলীম এবং প্রবীণ শিক্ষক মো. মনসুরুল হক।

অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নবীনদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

টানা সাতবার জাতীয় পুরস্কারজয়ী তাজিমকে সম্মাননা ও ১২৬ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান

সাফল্যের আলোকচ্ছটায় রাঙামাটির মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেমি বিদায়, নবীন বরণ ও বিশেষ সংবর্ধনা

প্রকাশিত: ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬