শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে এডিসি কলোনী মাদ্রাসার সামনে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীরা Logo লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক ১৩ কিলোমিটারের দুর্ভোগে জিম্মি দুই লাখ মানুষের ভাগ্য Logo বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন Logo রামগড়ে আদর্শিক রাজনীতির ধ্রুবতারা সাইফুল ইসলাম ত্যাগ ও সাহসিকতার এক অনন্য উপাখ্যান Logo পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতৃত্বে বড় রদবদল রাঙামাটি জেলাসহ একাধিক কমিটি বিলুপ্ত, নতুন ঘোষণা Logo খাগড়াছড়িতে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করলেন পাজেপ সদস্য মাহবুব আলম Logo রক্তপাত ও চাঁদাবাজি বন্ধের ডাক পাহাড়ে শান্তির নতুন রোডম্যাপ চায় সিএইচটি সম্প্রীতি জোট Logo পাহাড়ে থামছে না রক্তের হোলি কুতুকছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা Logo সীমান্তে সেবার হাত বাইশফাঁড়িতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও উপহার প্রদান Logo লংগদু মডেল মসজিদে নির্মাণকাজে শুভঙ্করের ফাঁকি খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে এলাকাবাসী
সাংগঠনিক গতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে পরিবর্তন

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতৃত্বে বড় রদবদল রাঙামাটি জেলাসহ একাধিক কমিটি বিলুপ্ত, নতুন ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাঙামাটির আসামবস্তীস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে আয়োজিত এক জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতানন্দন মহাথেরো সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে রদবদল আনা হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক মাস্টার প্রকাশ বড়ুয়াকে অব্যাহতি দিয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ্যামল চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মাস্টার প্রকাশ বড়ুয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং মাস্টার পঙ্কজ কুসুম বড়ুয়াকে সহ-সভাপতি হিসেবে পদায়ন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে।

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা কমিটিসহ বেশ কয়েকটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে-অপু বড়ুয়াকে আহবায়ক এবং সমর বড়ুয়াকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি।কাউখালী উপজেলা (উত্তর ও দক্ষিণ) পূর্বের কমিটি বিলুপ্ত করে জিনপদ বড়ুয়া (কারবারী)কে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি। রাঙামাটি সদর উপজেলা ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়াকে আহবায়ক ও আবু বড়ুয়াকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি। রাঙামাটি পৌরসভা প্রদীপ কুমার বড়ুয়া নিখিলকে আহবায়ক ও শিপু রঞ্জন বড়ুয়াকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি।

বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সংগঠনের কার্যক্রম প্রসারে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, আগামী ২৯ মে ২০২৬ তারিখে রাঙামাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ও স্থানীয় গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠান সফল করতে সমর বড়ুয়াকে আহবায়ক করে ৫ সদস্যের একটি পৃথক আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের সাংগঠনিক ও লিগ্যাল এইড উপ-কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সমর বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া নিখিল এবং জিনপদ বড়ুয়া (কারবারী)কে। সভায় বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ছাড়াও বকেয়া চাঁদা আদায় ও সাংগঠনিক তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে এডিসি কলোনী মাদ্রাসার সামনে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীরা

সাংগঠনিক গতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে পরিবর্তন

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতৃত্বে বড় রদবদল রাঙামাটি জেলাসহ একাধিক কমিটি বিলুপ্ত, নতুন ঘোষণা

প্রকাশিত: ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬