শিরোনামঃ
Logo মাইসছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি মেলা সম্পন্ন সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার বার্তা জোন অধিনায়কের Logo রাঙামাটিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র Logo রাঙ্গামাটিতে এডিসি কলোনী মাদ্রাসার সামনে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীরা Logo লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক ১৩ কিলোমিটারের দুর্ভোগে জিম্মি দুই লাখ মানুষের ভাগ্য Logo বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন Logo রামগড়ে আদর্শিক রাজনীতির ধ্রুবতারা সাইফুল ইসলাম ত্যাগ ও সাহসিকতার এক অনন্য উপাখ্যান Logo পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতৃত্বে বড় রদবদল রাঙামাটি জেলাসহ একাধিক কমিটি বিলুপ্ত, নতুন ঘোষণা Logo খাগড়াছড়িতে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করলেন পাজেপ সদস্য মাহবুব আলম Logo রক্তপাত ও চাঁদাবাজি বন্ধের ডাক পাহাড়ে শান্তির নতুন রোডম্যাপ চায় সিএইচটি সম্প্রীতি জোট
বলি খেলা ও দড়ি টানা প্রতিযোগিতায় মুখর মেলা প্রাঙ্গণ; বিজয়ীদের মাঝে আর্থিক উপহার ও পুরস্কার বিতরণ

মাইসছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি মেলা সম্পন্ন সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার বার্তা জোন অধিনায়কের

আনন্দ-উৎসব আর লোকজ ঐতিহ্যের বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে তিন দিনব্যাপী বৈসাবি মেলা শেষ হয়েছে। সমাপনী দিনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে পুরো মেলা প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

জয়সেন কার্বারী পাড়া মৈত্রী সংঘ ক্লাবের উদ্যোগে এবং জুমধারা এগ্রিকালচারের সহযোগিতায় আয়োজিত এই মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা। স্থানীয় ইউপি সদস্য বিমল কান্তি চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মেলার শেষ দিনে ঐতিহ্যবাহী বলি খেলা এবং মহিলাদের দড়ি টানা প্রতিযোগিতা দর্শকদের মাঝে টানটান উত্তেজনা সৃষ্টি করে। এছাড়াও চাকমা নৃত্য ও লটারি ড্রসহ নানা সাংস্কৃতিক আয়োজন মেলাকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী এসব ইভেন্টে স্থানীয় পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের উৎসবের কোনো বিকল্প নেই। বৈসাবি মেলা আমাদের মাঝে ঐক্যের বন্ধন আরও জোরালো করে। তিনি ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, নিরাপত্তা ও সার্বিক সহায়তার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপদের হাতে নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও আয়োজক কমিটিকে মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য মহালছড়ি জোনের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় মহালছড়ি জোনের মেজর মোঃ মিনহাজুল আবেদীন চৌধুরী, হৃদয় চাকমা, মোঃ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৫:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬