শিরোনামঃ
Logo মানিকছড়িতে পাহাড় কাটা ও জব্দকৃত পেলোডার চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার Logo ধ্বংসস্তূপের মাঝেও হার মানেনি স্বপ্ন কালই খুলছে রামগড়ের কলাবাড়ি উচ্চ বিদ্যালয় Logo মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের বর্ণাঢ্য উদ্বোধন লক্ষ্যমাত্রা ৬৬৫০ শিশু Logo খাগড়াবিল বাজারে ডিজেল নিয়ে কারসাজি ২০ লিটার তেল জব্দ মুচলেকা দিয়ে পার পেলেন বিক্রেতা Logo রাঙামাটিতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ Logo লংগদুতে ছাত্রীর অনিয়মিত উপস্থিতির কথা বলায় শিক্ষককে পিটিয়ে জখম Logo রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু Logo খাগড়াছড়ির মানিকছড়ি পুলিশের ঝটিকা অভিযান বিদেশী মদ-বিয়ারসহ গ্রেফতার ২ Logo মাইসছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি মেলা সম্পন্ন সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার বার্তা জোন অধিনায়কের Logo রাঙামাটিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সকালে খুশিতে নানার বাড়ি আসা তানভীরের নিথর দেহ বিকেলে উদ্ধার পরিবারে শোকের মাতম

রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে বেড়াতে আসার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। উপজেলার বলিপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানভীর হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত তানভীর রামগড় সদর ইউনিয়নের আরিফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালেই বাবা-মায়ের সাথে বলিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট তানভীর। দুপুরের পর বাড়ির সবার অগোচরে খেলতে গিয়ে সে পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল তিনটার দিকে পুকুরের পানি থেকে তার নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা।

শিশুটিকে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালেই হাসিমুখে নানার বাড়িতে আসা শিশুর এমন আকস্মিক প্রয়াণে পরিবারে চলছে শোকের মাতম। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুকুরের পানিতে ডুবে নিহত তানভীর হোসেন (০২) বলিপাড়া, রামগড়, খাগড়াছড়ি গ্রামের আরিফ হোসেনের পুত্র বলে যানাগেছে।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে পাহাড় কাটা ও জব্দকৃত পেলোডার চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

সকালে খুশিতে নানার বাড়ি আসা তানভীরের নিথর দেহ বিকেলে উদ্ধার পরিবারে শোকের মাতম

রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

প্রকাশিত: ০২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬