শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
৫টি ইউনিয়নে ১২০টি কেন্দ্রে চলবে টিকাদান শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ২৪০ জন স্বেচ্ছাসেবীর বিশাল বহর মাঠে

মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের বর্ণাঢ্য উদ্বোধন লক্ষ্যমাত্রা ৬৬৫০ শিশু

খাগড়াছড়ির মহালছড়িতে শিশুদের প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে ব্যাপকভিত্তিক হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। আজ সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় মহালছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নের যৌথ খামার ত্রিপুরা পাড়ায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, পাড়াকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মহালছড়ির ৪টি ইউনিয়ন এবং গুইমারার ১টি ইউনিয়নসহ মোট ৫টি ইউনিয়নে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। দুর্গম এলাকার শিশুদের কথা মাথায় রেখে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলার মোট ৬ হাজার ৬৫০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মী বাহিনী কার্যক্রম সফল করতে মাঠে কাজ করছেন ১৫ জন প্রশিক্ষিত টিকাদানকর্মী। তাদের সহযোগিতায় নিয়োজিত রয়েছেন আরও ২৪০ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্যাম্পেইন আজ শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। মোট ১১ দিনের এই কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সরাসরি কমিউনিটি বা পাড়া পর্যায়ে অস্থায়ী কেন্দ্রগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু থেকে রক্ষা করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

৫টি ইউনিয়নে ১২০টি কেন্দ্রে চলবে টিকাদান শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ২৪০ জন স্বেচ্ছাসেবীর বিশাল বহর মাঠে

মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের বর্ণাঢ্য উদ্বোধন লক্ষ্যমাত্রা ৬৬৫০ শিশু

প্রকাশিত: ০৭:১৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬