শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যাপক সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব

১৩ জুন ২০২৬ শনিবার সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যাপক সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার (১৩ জুন) এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আনছার হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও সাংবাদিক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য এলাকার মতো মহালছড়িতেও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যাপক সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব

প্রকাশিত: ০২:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬