শিরোনামঃ
Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা Logo রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা। Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও চাঁদাবাজি, উত্তপ্ত রাঙ্গামাটি বিএনপি
শহরকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোতোয়ালী থানা পুলিশ; জনমনে স্বস্তি

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৯

রাঙ্গামাটি শহরকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক কারবারি, সেবী এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) শহরের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীনের সরাসরি নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক টিম শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে অতর্কিত হানা দেয়। অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ১৮ জন এবং দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ জসিম (৩৫), মোঃ রিদোয়ান (২৯), মোঃ শহিদুল ইসলাম (৩৮), বাপ্পি বড়ুয়া (৩২), প্রিয়তোষ দাস (৪০), মোঃ ইমরান (১৮), আব্দুল মান্নান (১৭), পারভেজ মোশারফ (২৩), মোঃ নাজমুল হুদা (২০), রায়হান (২২), নরায়ন মজুমদার (৪৮), শাহ পরান (২৫), শিফাত উদ্দিন সয়ন (২৫), নয়ন চৌধুরী (৩০), অশেষ চন্দ্র ঘটক (২৪), আকাশ দেব (২৫), প্রতীম দেব (২২), নিলয় দেব নাথ (২১) এবং সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহিন (২৬)।
পুলিশের বক্তব্য: এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন:

মাদক নির্মূলে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। রাঙ্গামাটি শহরকে মাদকমুক্ত না করা পর্যন্ত নিয়মিত বিরতিতে এ ধরনের বিশেষ অভিযান চলবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন যে, মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।জেলা পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। পুলিশের এই ঝটিকা অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

শহরকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোতোয়ালী থানা পুলিশ; জনমনে স্বস্তি

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৯

প্রকাশিত: ০৪:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬