শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়িতে দুর্ঘটনা; চালক পলাতক

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে রাঙামাটির সদর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী যাত্রীদের ভাষ্যমতে, নানিয়ারচর থেকে চট্টগ্রামের একটি পোশাক কারখানার প্রায় ৫০ জন শ্রমিক একটি রিজার্ভ বাসে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি পাহাড়ি ঢালু সড়ক অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের পাহাড়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও যাত্রী জুই চাকমা বলেন, “আমরা কর্মস্থলে ফিরছিলাম। পাহাড়ি ঢালু রাস্তায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে উল্টে যায়। এতে আমার অনেক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়িতে দুর্ঘটনা; চালক পলাতক

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

প্রকাশিত: ১০:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬