শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
গাছ থেকে পড়ে পঙ্গু হওয়া বৃদ্ধের মুখে হাসি ফোটালো বাংলাদেশ সেনাবাহিনী

পঙ্গু শাহজাহানের চলাচলের সঙ্গী হলো সেনাবাহিনী, নানিয়ারচর জোন কমান্ডারের মানবিক দৃষ্টান্ত

নানিয়ারচর পাহাড়ের দুর্গম জনপদে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে আবারও নিজেদের প্রমাণ করলো বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিনের পঙ্গুত্ব আর চলাচলের অক্ষমতা জয় করতে বয়োবৃদ্ধ মো. শাহজাহানের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নানিয়ারচর জোন কমান্ডার।

বুধবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মো. শাহজাহানকে একটি উন্নতমানের হুইল চেয়ার উপহার দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি।

জানা যায়, উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা মো. শাহজাহান বেশ কিছুদিন আগে গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গুরুতর আহত হন। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে এবং বয়সের ভারে লাঠিতে ভর দিয়েও তিনি চলাফেরা করতে পারছিলেন না। বিষয়টি নানিয়ারচর জোনের নজরে এলে তাৎক্ষণিকভাবে তার জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়।

হুইল চেয়ার বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান বলেন – বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নয়, বরং স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সবসময় কাজ করে আসছে। পঙ্গু শাহজাহান মিয়ার এই কষ্ট লাঘব করতে পেরে আমরা আনন্দিত। জনসেবামূলক এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ পদস্থ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে আবেগপ্লুত শাহজাহান ও তার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সেনাবাহিনীর এমন জনহিতকর কাজ পাহাড়ের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

গাছ থেকে পড়ে পঙ্গু হওয়া বৃদ্ধের মুখে হাসি ফোটালো বাংলাদেশ সেনাবাহিনী

পঙ্গু শাহজাহানের চলাচলের সঙ্গী হলো সেনাবাহিনী, নানিয়ারচর জোন কমান্ডারের মানবিক দৃষ্টান্ত

প্রকাশিত: ০২:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬