শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
ভারত থেকে পাচারকালে পানছড়িতে ১৪০৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

সীমান্তে বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ এসএমজি বুলেটসহ মোটরসাইকেল জব্দ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সীমান্তবর্তী এলাকা থেকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪ শত ৭.৬২ মি.মি. সাব-মেশিন গানের (এসএমজি) বুলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ৩ বিজিবি-র একটি টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে আসা দুটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামানোর সংকেত দেয় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে এবং তল্লাশির মুখে পড়ার ভয়ে মোটরসাইকেল চালকরা দ্রুত বাহন দুটি ফেলে গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত মোটরসাইকেল দুটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,৪০৭ রাউন্ড ৭.৬২ মি.মি. এসএমজির বুলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই বিপুল পরিমাণ গোলাবারুদ কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পানছড়ি সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত বুলেট ও মোটরসাইকেলগুলো থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পলাতক সন্ত্রাসীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পানছড়ি সীমান্তবর্তী এলাকায় পানছড়ি ৩ বিজিবির অভিযানে ১৪০৭ রাউন্ড এসএমজি বুলেট সহ দুটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে অভিযানকারী দল খাগড়াছড়ি।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ভারত থেকে পাচারকালে পানছড়িতে ১৪০৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

সীমান্তে বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ এসএমজি বুলেটসহ মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ০২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬