শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী উৎসবের আনন্দে ভাসছে গুইমারা রিজিয়ন

পাহাড়ে সম্প্রীতির সুবাতাস সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সাংগ্রাই অনুদান ও মানবিক সহায়তা প্রদান

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন। এরই ধারাবাহিকতায় আজ ১২ এপ্রিল ২০২৬, আসন্ন ‘মহাশাংগ্রাই’ উৎসব উপলক্ষে জোন সদরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক অনুদান ও মাসিক মানবিক সহায়তা (HDP) প্রদান করা হয়েছে।

পাহাড়ের ঐতিহ্যবাহী মহাশাংগ্রাই উৎসবকে আনন্দমুখর করতে ৬টি উদযাপন কমিটির হাতে নগদ ৪৭,০০০ টাকা অনুদান তুলে দেওয়া হয়। জোন সদর ছাড়াও মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। উৎসবের এই আর্থিক সহায়তা নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে সিন্দুকছড়ি জোন ১০০ জন ছাত্র-ছাত্রীর (৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি) মাঝে ৩০,০০০ টাকা মূল্যের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। এছাড়া তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জন বাঙালির মাঝে ৭,০০০ টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩টি পরিবারের (২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১টি বাঙালি) মাঝে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ২২,৫০০ টাকা মূল্যের টিন বিতরণ করা হয়। পাশাপাশি ৪ জন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে সর্বমোট ১,২১,৫০০ টাকার সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রাপ্তির পর সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরণের জনকল্যাণমূলক কর্মকাণ্ড শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করছে।

সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে তাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের পুরো কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী উৎসবের আনন্দে ভাসছে গুইমারা রিজিয়ন

পাহাড়ে সম্প্রীতির সুবাতাস সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সাংগ্রাই অনুদান ও মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ০৯:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬