শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা ও চশমা বিতরণ স্বল্পমূল্যে ছানি অপারেশনের সুযোগ

গুইমারায় আর্তমানবতার সেবায় সিন্দোকছড়ি জোন ১৬ এপ্রিল বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন

পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দোকছড়ি জোন। আগামী ১৬ এপ্রিল, বৃহস্পতিবার উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এক বিশাল ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিন্দোকছড়ি জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন লায়ন্স চক্ষু হাসপাতালের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং সিন্দোকছড়ি জোনের দক্ষ মেডিকেল অফিসারগণ।

অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চোখের সুক্ষ্ম পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় চশমা বিতরণ করা হবে। হাসপাতালটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হওয়ায় অত্যন্ত স্বল্প খরচে ছানি বা মতি পড়া রোগীদের উন্নতমানের অপারেশনের সুযোগ থাকছে।

সাধারণ রোগীদের জন্য থাকছে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ। আগামী ১৬ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকা থেকে দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেবা কার্যক্রম চলবে।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকার সকল সাধারণ ও দুস্থ রোগীদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে সুচিকিৎসা সেবা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি মানবিক এই কার্যক্রম স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা ও চশমা বিতরণ স্বল্পমূল্যে ছানি অপারেশনের সুযোগ

গুইমারায় আর্তমানবতার সেবায় সিন্দোকছড়ি জোন ১৬ এপ্রিল বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশিত: ০৮:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬