শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
সততা ও নৈতিক শিক্ষায় দক্ষ নাগরিক গড়ার অঙ্গীকার

স্বপ্নজয়ী অভিযাত্রায় যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদরাসা বিদায় বরণ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদরাসায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মুফতি মির্জা মো. মজিবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আলী নেওয়াজ।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানে আগত অতিথিদের মাদরাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এম আমিরুল ইসলাম রকি। তিনি বলেন, শুধু পাঠ্যবই নয়, নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আগামীর দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা আবদুল মান্নান, সুজাত আলী, দাতা সদস্য মুখলেসুর রহমান, নারী ইউপি সদস্য শাহীনা বেগম ও সমাজসেবক আরিফুল হাসান পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদরাসার শিক্ষার মান ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক আলিম উল্লাহ, মাহমুদুল হাসান সজিব ও তাজুল ইসলামের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলাদাভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

সততা ও নৈতিক শিক্ষায় দক্ষ নাগরিক গড়ার অঙ্গীকার

স্বপ্নজয়ী অভিযাত্রায় যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদরাসা বিদায় বরণ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ০৩:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬