শিরোনামঃ
Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা Logo রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা। Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও চাঁদাবাজি, উত্তপ্ত রাঙ্গামাটি বিএনপি
৮.৫০ কোটি ব্যয়ে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন; সুবিধা পাবে ৫০ হাজার পরিবার

রাঙামাটিতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় ‘বিশাল’ খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে রাঙামাটিতে ব্যাপক পরিসরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এদিন মন্ত্রী সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি ব্রিজ থেকে বড়পাড়া নালা এবং কুতুকছড়ি বাজার থেকে মোনতলা পর্যন্ত মাউরুম খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এছাড়া একই দিনে নানিয়ারচরের বগাছড়িতে আরও ৫ কিলোমিটার খাল খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন:প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার ভিত্তিতে এই পরিকল্পনা গ্রহণ করেছে। বিগত সময়ে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এই প্রকল্পের মাধ্যমে কেবল পরিবেশের ভারসাম্য ফিরবে না, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানও নিশ্চিত হবে।

রাঙামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদুল ইসলাম জানান, সদর উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মোট ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন প্রায় ৫০ হাজার পরিবারের মানুষ।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব বরীন্দ্র চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীসহ জেলা বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

৮.৫০ কোটি ব্যয়ে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন; সুবিধা পাবে ৫০ হাজার পরিবার

রাঙামাটিতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় ‘বিশাল’ খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৩:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬