শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
ব্রাক সিডের আয়োজনে অর্ধশতাধিক কৃষক ও ডিলারের অংশগ্রহণ; গুরুত্ব পেল মাটির স্বাস্থ্য ও সারের সঠিক ব্যবহার

মানিকছড়িতে কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে এক কৃষক কর্মশালা ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে মানিকছড়ি ফুড হাউজের সেমিনার কক্ষে ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের স্থানীয় ডিলার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের চট্টগ্রাম রিজিয়নাল সেলস ম্যানেজার সোহেল সিকদার এবং টেরিটরি সেলস অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ব্রাক সিডের ডিলার, রিটেইলারসহ এলাকার অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশ নেন।

কর্মশালায় কৃষি বিশেষজ্ঞরা গুণগত মানসম্পন্ন হাইব্রিড ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে মানসম্মত বীজের গুরুত্ব তুলে ধরেন। চাষাবাদের আধুনিক পদ্ধতি হিসেবে সঠিক মাটি নির্বাচন, মাটির পিএইচ (pH) পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণের ওপর কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এছাড়া রাসায়নিক সারের অপচয় রোধে মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক সুষম ব্যবহার এবং সময়মতো সেচ প্রয়োগের তাগিদ দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং উন্নত জাতের বীজ অত্যন্ত জরুরি। ব্র্যাকের এই উদ্যোগ কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে।

কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মধ্য থেকে ৪০ জনের মাঝে ব্রাক সিডের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের ‘হাইব্রিড ব্র্যাক-১০’ ধান বীজ বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ব্রাক সিডের আয়োজনে অর্ধশতাধিক কৃষক ও ডিলারের অংশগ্রহণ; গুরুত্ব পেল মাটির স্বাস্থ্য ও সারের সঠিক ব্যবহার

মানিকছড়িতে কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

প্রকাশিত: ০৬:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬