শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
ব্যক্তিগত তথ্য ছড়িয়ে অপপ্রচার ও মিথ্যা মামলার ভয়; তীব্র নিন্দা ও তদন্তের দাবি সাংবাদিক নেতাদের।

চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

চট্টগ্রামে বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার খবর প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ব্যক্তিগত তথ্য ছড়িয়ে অপপ্রচার ও হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সাইফুদ্দিন রমিজ।
ভুক্তভোগী সাইফুদ্দিন রমিজ দৈনিক ‘সকালের সময়’ ও ‘নিউজ ২১ বাংলা টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২০ মে চট্টগ্রাম একাডেমি হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্র ওরফে এলেক্স রনির বিরুদ্ধে বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আনেন ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবার।

উক্ত সংবাদটি গণমাধ্যমে আসার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতারক চক্রটি। তারা সাংবাদিক সাইফুদ্দিন রমিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে ছড়িয়ে দিয়ে মানহানিকর অপপ্রচার শুরু করে।

জিডিতে অভিযোগ করা হয়, গত ১৫ জুন বিকেলে কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে সাংবাদিক রমিজের মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সাথে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টাও চালানো হচ্ছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন এই সাংবাদিক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ নূর জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, *”অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে হুমকি ও অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক সাইফুদ্দিন রমিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ব্যক্তিগত তথ্য ছড়িয়ে অপপ্রচার ও মিথ্যা মামলার ভয়; তীব্র নিন্দা ও তদন্তের দাবি সাংবাদিক নেতাদের।

চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ০৯:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬