শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
দুর্যোগ মোকাবিলায় মাঠে প্রশাসন: ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ

পাহাড়ধসের ঝুঁকিতে রাঙ্গামাটি: শিমুলতলী ও রূপনগরে জেলা প্রশাসকের জরুরি পরিদর্শন, আশ্রয়কেন্দ্রে ৭০ জন

টানা বর্ষণে পাহাড়ধসের তীব্র ঝুঁকিতে পড়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার বেশ কয়েকটি এলাকা। উদ্ভূত পরিস্থিতি সশরীরে তদারকি করতে আজ সকালে রাঙ্গামাটি সদরস্থ পাহাড়ধসের চরম ঝুঁকিতে থাকা শিমুলতলী পাহাড়ের ঢাল, রূপনগর এলাকা এবং লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢাল সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙ্গামাটির মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত মানুষদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেন। একই সাথে তিনি লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করে সেখানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের খোঁজখবর নেন।
সরেজমিনে পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঝুঁকি এড়াতে লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ২১টি পরিবারের মোট ৭০ জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছেন। দুর্যোগকালীন এই সময়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জরুরি খাবার এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধের সুব্যবস্থা করা হয়েছে।

ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের এমন তৎপরতা স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

দুর্যোগ মোকাবিলায় মাঠে প্রশাসন: ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ

পাহাড়ধসের ঝুঁকিতে রাঙ্গামাটি: শিমুলতলী ও রূপনগরে জেলা প্রশাসকের জরুরি পরিদর্শন, আশ্রয়কেন্দ্রে ৭০ জন

প্রকাশিত: ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬