শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
রাঙামাটির কাউখালীতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত; দুর্ঘটনার ঝুঁকিতে পাহাড়ি পথ, থমকে গেছে জনজীবন

কাউখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধস, ঢলের পানিতে সড়ক নিখোঁজ: চরম দুর্ভোগে লাখো মানুষ

টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের সাঁড়াশি কামড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটির কাউখালী উপজেলা। একদিকে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে একের পর এক গুরুত্বপূর্ণ সড়ক, অন্যদিকে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। পাহাড় থেকে প্রতিনিয়ত মাটি ও পাথর গড়িয়ে পড়ায় চরম ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ ও যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে কাউখালীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানি সড়ক উপচে প্রবাহিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে আন্তঃযোগাযোগ। এর মাঝেই যোগ হয়েছে পাহাড় ধসের আতঙ্ক। বেশ কয়েকটি স্থানে সড়কের ওপর পাহাড়ের মাটি ভেঙে পড়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক ডুবে যাওয়া এবং মাটি ধসের কারণে জরুরি প্রয়োজনেও সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। বিশেষ করে কাঁচাবাজার, অফিসগামী যাত্রী এবং শিক্ষার্থীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।

স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালু এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটির কাউখালীতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত; দুর্ঘটনার ঝুঁকিতে পাহাড়ি পথ, থমকে গেছে জনজীবন

কাউখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধস, ঢলের পানিতে সড়ক নিখোঁজ: চরম দুর্ভোগে লাখো মানুষ

প্রকাশিত: ০৪:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬