শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
টানা বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি বিস্তীর্ণ এলাকা।

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি: রাঙ্গুনিয়ায় জনজীবন বিপর্যস্ত, ঝুঁকিতে হাজারো পরিবার

টানা ভারী বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে আবারও পাহাড় ধসের ট্র্যাজেডি। এবার রাঙ্গুনিয়ায় ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে প্রাণ হারিয়েছেন রেনু আক্তার নামে এক নারী।মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় ঘটে এই মর্মন্তুদ ঘটনা।

স্থানীয়রা জানান, আকস্মিক মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ৫৬ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।বারবার সতর্ক করার পরও এই দুর্ঘটনা এড়ানো যায়নি। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধস ও দুর্যোগের বিষয়ে ব্যাপক মাইকিং করে সতর্ক করার পরও এমন প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।

এদিকে শুধু পাহাড় ধস-ই নয়, টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ার সার্বিক পরিস্থিতি এখন ভয়াবহ। বিভিন্ন এলাকায় বন্যা, জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন। সরফভাটা ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকার সড়ক ও বসতবাড়িতে ঢুকে পড়েছে পানি।

স্থানীয়দের অভিযোগ— অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, যত্রতত্র স্থাপনা নির্মাণ এবং নালা-নর্দমা ঠিকমতো পরিষ্কার না করায় পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আর তাতেই বাড়ছে দুর্যোগের তীব্রতা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

টানা বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি বিস্তীর্ণ এলাকা।

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি: রাঙ্গুনিয়ায় জনজীবন বিপর্যস্ত, ঝুঁকিতে হাজারো পরিবার

প্রকাশিত: ০৬:০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬