শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
২৪ মাইল এলাকায় ছড়াল দুর্গন্ধ, হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য

মহালছড়িতে জঙ্গলে মিলল নারীর অর্ধগলিত লাশ: পরিচয় শনাক্তে মাঠে পুলিশ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ২৪ মাইল এলাকার একটি গভীর জঙ্গল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ মাইল এলাকায় অবস্থিত কলেজের ঠিক বিপরীত পাশে এবং মূড়া পাড়ার আগের একটি জঙ্গল থেকে গত কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহালছড়ি থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহটি সম্পূর্ণ বিকৃত ও অর্ধগলিত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, মৃত নারী একজন পাহাড়ি এবং সম্ভবত তিনি মারমা সম্প্রদায়ের। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মহালছড়ি থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত করাটাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। মৃত্যুর প্রকৃত কারণ এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে লোকালয়ের কাছাকাছি জঙ্গল থেকে এভাবে নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্নের দানা বাঁধছে। এলাকাবাসী এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত দাবি করেছেন। একই সাথে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

২৪ মাইল এলাকায় ছড়াল দুর্গন্ধ, হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য

মহালছড়িতে জঙ্গলে মিলল নারীর অর্ধগলিত লাশ: পরিচয় শনাক্তে মাঠে পুলিশ

প্রকাশিত: ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬