শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ ও জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট’ কথকতা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ এবং ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটি।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির জেলা নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি হলরুমে ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট: প্রত্যাশা আর প্রাপ্তি’ শীর্ষক ‘কথকতা’ (আলোচনা সভা) অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কোটা বিরোধী ঐক্যজোটের প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা।

বক্তারা তাঁদের বক্তব্যে ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্য দূরীকরণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন বলেন, জেলার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে বলে জনগণের মধ্যে আলোচনা রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে অতীত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে প্রশাসনকে গণমুখী করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই-আগস্টের রক্তঝরা আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নে ছাত্র, শ্রমিক, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির সাবেক সভাপতি মো. আবুল হাসেম, জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য অরুণজিতা চাকমা, নিখিল চাকমা, উদয়শংকর চাকমা, যুব সংহতির সাইমুন ইসলামসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে গত ৩ আগস্ট বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত ‘রক্তেভেজা গণ-অভ্যুত্থান: পাহাড়ের বৈষম্য’ বইটি প্রথম স্থান অধিকারীদের উপহার হিসেবে প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ ও জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট’ কথকতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬