শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নেতৃবৃন্দের

জুলাই শহীদদের স্মরণে রাঙামাটিতে পিসিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে শহীদদের স্মরণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা শাখার উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোলায়মান।
এছাড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রবীণ রাজনীতিবিদ পেয়ার আহমেদ খান এবং এনসিপি নেতা শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ রকিব হোসেন।

শোকসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের এই আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণা।
বক্তারা আরও অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বৈষম্য বিরাজ করছে, যা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর মাঝে সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল জুলাই আন্দোলনের প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেন তারা।

পরে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নেতৃবৃন্দের

জুলাই শহীদদের স্মরণে রাঙামাটিতে পিসিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০১:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬