শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎ Logo রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী Logo কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় তিন দিন ধরে বিদ্যুৎহীন শিলছড়ি বালুচর; মেরামতে চলছে ক্ষতিপূরণের দেনদরবার Logo ভয়াবহ আগুনে পুড়ল রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ‎ Logo মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎ Logo জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন: অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের জোর Logo লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎ Logo রাঙামাটিতে বিশেষ অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিকাশ অ্যাপের মাধ্যমে জরুরি অর্থ সহায়তা বিতরণ ‎

ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের উদ্যোগে বান্দরবান সদরে ২০৯টি পরিবারকে জনপ্রতি ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর অর্থায়নে এবং স্থানীয় সংস্থা ‘গ্রাউস’-এর বাস্তবায়নে সরাসরি বিকাশ (bKash) অ্যাপের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের জাতীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।

‎সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার এবং গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরং।

অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যাপ্লাবিত ২০৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটিকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ৮ হাজার টাকা করে সরাসরি হস্তান্তর করা হয়।
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের এই স্বচ্ছ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অন্যদিকে, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার জানান, পাহাড় ও সমতলে মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিকাশ অ্যাপের মাধ্যমে জরুরি অর্থ সহায়তা বিতরণ ‎

প্রকাশিত: ১০:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬