রাঙ্গামাটিতে সাধারণ মানুষের আইনি সেবা আরও সহজলভ্য করতে চালু হলো অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বার। কর্মব্যস্ত মানুষ এখন থেকে নিজেদের সুবিধাজনক সময়ে এই চেম্বার থেকে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।
রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল ইসফার সংলগ্ন দ্বিতীয় তলায় ফিতা কেটে এই চেম্বারের শুভযাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহআলম, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সুজন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীনোনাথ তংচঙ্গ্যা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তালেব, সুজন জেলা সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ এবং রাঙ্গামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি মো. কামাল পাশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এই সন্ধ্যাকালীন চেম্বারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যারা দিনের কর্মব্যস্ততার কারণে আইনি পরামর্শ নিতে পারেন না, তারা এই উদ্যোগের মাধ্যমে দারুণভাবে উপকৃত হবেন। বক্তারা অ্যাডভোকেট জামাল উদ্দিনের এই নতুন উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘস্থায়ী কল্যাণ কামনা করেন।




















