শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙ্গামাটিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির মাস্টার প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশ, আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম রাঙ্গামাটি পার্বত্য জেলা সফর উপলক্ষে এক জমকালো মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৪ আগস্ট ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার।

প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্নআউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আয়োজিত এক বিশেষ দরবারে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্ বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা আরও দৃঢ় করার তাগিদ দেন। এছাড়া মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ এবং সর্বসাধারণের সাথে মানবিক আচরণের মাধ্যমে প্রকৃত পুলিশি সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।

‎অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম; সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক; সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন; ডিআইও-১, ওসি ডিবি এবং কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির মাস্টার প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান

প্রকাশিত: ০১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬