শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎ Logo রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী Logo কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় তিন দিন ধরে বিদ্যুৎহীন শিলছড়ি বালুচর; মেরামতে চলছে ক্ষতিপূরণের দেনদরবার Logo ভয়াবহ আগুনে পুড়ল রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ‎ Logo মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎ Logo জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন: অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের জোর Logo লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎ Logo রাঙামাটিতে বিশেষ অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭

নানিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন: শিক্ষার্থীদের পরিবেশনায় মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যা ‎

সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাঙামাটির নানিয়ারচরে আড়ম্বরপূর্ণ আয়োজনে শুরু হয়েছে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’।

সোমবার (৩১ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন; তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা, প্রেম ও সাম্যের প্রতীক। বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও অধিকার আদায়ে তাঁর সৃষ্টি সবসময় পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। নতুন প্রজন্মের মনন গঠনে কবির জীবন ও সাহিত্য চর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

‎উদ্বোধনী আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও কোমলমতি শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তা সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান,নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জুলফিকার আলী,উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী।

‎এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বছরব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা নজরুলের আদর্শে আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎

নানিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন: শিক্ষার্থীদের পরিবেশনায় মুখরিত সাংস্কৃতিক সন্ধ্যা ‎

প্রকাশিত: ০১:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬