শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কাপ্তাই উপজেলা পোস্ট অফিসে ময়লার ছড়াছড়ি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ ‎

রাঙামাটির কাপ্তাই উপজেলা পোস্ট অফিসের ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরে চরম অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। নিয়মিত তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

‎সরেজমিনে দেখা যায়, পোস্ট অফিস ভবনের সিঁড়ি, ফাইলপত্র রাখার স্থান এবং আশপাশের এলাকা ময়লা-আবর্জনায় ভরপুর। বিশেষ করে ভবনের ছাদ এবং বাইরের দেওয়ালে জমে রয়েছে ময়লা ও শ্যাওলার পুরু আস্তরণ। এতে একদিকে যেমন সৌন্দর্যহানি ঘটছে, অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেবা নিতে গিয়ে চরম অস্বস্তিতে পড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎স্থানীয়দের অভিযোগ, একটি সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম থাকার কথা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন বেহাল দশা তৈরি হয়েছে। সরকারি অর্থে পরিচালিত এই ভবনের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
<span;>‎এ বিষয়ে কাপ্তাই উপজেলা পোস্টমাস্টার সুবল বড়ুয়ার সাথে কথা বললে তিনি জানান, বৃষ্টির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‎তবে সাধারণ মানুষের দাবি, কেবল অজুহাত না দেখিয়ে দ্রুত কাপ্তাই উপজেলা পোস্ট অফিসের ভেতর ও বাইরের পরিবেশ পরিষ্কার করা হোক। ছাদ ও দেওয়াল থেকে শ্যাওলা অপসারণসহ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কাপ্তাই উপজেলা পোস্ট অফিসে ময়লার ছড়াছড়ি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ ‎

প্রকাশিত: ০৭:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬