শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির মানিকছড়িতে রাজ বাজারের সরকারি শেড অবৈধ দখলমুক্ত করা এবং তা খুচরা ব্যবসায়ীদের জন্য পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ ব্যবসায়ী অংশ নেন। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও দেওয়া হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজুসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

‎বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন ক্ষমতার অপব্যবহার করে মানিকছড়ি বাজারের এই গুরুত্বপূর্ণ শেডটি অবৈধভাবে দখল করেন এবং সেখানে বহুতল ভবন নির্মাণ করেন। এর ফলে সাধারণ খুচরা ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার জায়গা হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

‎অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব থেকে বাজার শেডটি উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় ব্যবসায়ীদের স্বার্থে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬