শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • স্টাপ রিপোটার
  • প্রকাশিত: ১২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 31

পাহাড়ে টেকসই উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সরকারি-বেসরকারি সেবার সুফল পৌঁছে দিতে যৌথভাবে কাজ করছে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবন কনফারেন্স কক্ষে আয়োজিত এক পরিচিতি ও অবহিতকরণ সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সভায় পরিষদের নবগঠিত কর্মকর্তাদের সাথে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা জনপদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মাঠপর্যায়ে প্রকল্পের লক্ষ্য ও সুফল সঠিকভাবে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক, জেলা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

‎সভায় আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান বদলাতে যৌথ উদ্যোগগুলোকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬