শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রামগড়ে গাঁজা সেবনের দায়ে জয়নাল আবেদীনের তিন মাসের কারাদণ্ড

রামগড় সার্কেল অফিসসংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সাজা দেওয়া হয়। এছাড়া তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে অন্ধকারাচ্ছন্ন একটি খালি জায়গায় বসে গাঁজা সেবন করার সময় জয়নাল আবেদীন (৪৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রামগড় সার্কেল অফিসসংলগ্ন হাসপাতাল সড়কের একটি খালি জায়গা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে আটটার দিকে হাসপাতাল সড়কের অন্ধকারাচ্ছন্ন ওই খালি জায়গায় এক ব্যক্তির সন্দেহজনক অবস্থান লক্ষ্য করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে সেখানে গিয়ে জয়নাল আবেদীনকে হাতেনাতে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে আরও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন রামগড় পৌরসভার কমপাড়া এলাকার বাসিন্দা জিয়াউল হক ও রাবেয়া বেগমের ছেলে।

‎রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, আটক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর ক্রমিকে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রামগড়ে গাঁজা সেবনের দায়ে জয়নাল আবেদীনের তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬