শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

খাগড়াছড়িতে নিখোঁজের ৩ দিন পর পাহাড় থেকে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় নিখোঁজের তিন দিন পর সাধন রঞ্জন চাকমা (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর দুল্যাতলী ইউনিয়নের মেম্বার পাড়ার দক্ষিণের একটি পাহাড়ের ঢালু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত সাধন রঞ্জন চাকমা ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং মেম্বার পাড়ার ভারত মোহন চাকমার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার পায়ে শারীরিক সমস্যা ছিল এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়িতে স্ত্রী রেখে জুমক্ষেতে যান। দুপুর ২টার দিকে বাড়ি ফিরে স্বামীকে না পেয়ে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তবে নিখোঁজের ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।

অবশেষে শুক্রবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন পাহাড়ের ঢালু থেকে পচা গন্ধ পান। সেখানে গিয়ে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

‎খবর পেয়ে লক্ষীছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে শারীরিক প্রতিবন্ধকতা থাকা একজন মানুষ কীভাবে বাড়ি থেকে দূরে পাহাড়ে গিয়ে ঝুলন্ত অবস্থায় মারা গেলেন—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

খাগড়াছড়িতে নিখোঁজের ৩ দিন পর পাহাড় থেকে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬