রাঙ্গামাটির কাপ্তাইয়ে ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহার কমিটির উদ্যোগে জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মরমা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্যাঙছড়ি মারমা পাড়া বিহার প্রাঙ্গণে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিহার কমিটির সভাপতি সাইচিং প্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মরমা বিহারের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনা মহাথের, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য মো. জসিমউদ্দীন, ইউপি সদস্য মো. ইমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা, চিৎমরম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সৈয়দ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক খ্যাইমং উ মারমা, সাচিং উ মারমা, জাহাঙ্গীর আলম, চিৎমরম ইউনিয়ন যুবদলের সভাপতি মংচউ মারমা, যুগ্ম আহ্বায়ক মামুন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা এবং উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি সাথোয়াই মারমাসহ বিহারের বিভিন্ন স্তরের দায়ক-দায়িকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।




















