শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়ি উপজেলা পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক আনোয়ার শাদাত

খাগড়াছড়ির জেলা প্রশাসক জনাব আনোয়ার শাদাত আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মানিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

সফরকালে তিনি প্রথমে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা ও সেবার মান খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তিনি সেখানে একটি বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে তিনি মানিকছড়ি সদর ইউনিয়নের জামতল এলাকায় ব্রিক সলিং রাস্তার নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। কাজের মান সন্তোষজনক রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন তিনি।

‎পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই আকস্মিক ও উন্নয়নমুখী পরিদর্শনে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

মানিকছড়ি উপজেলা পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক আনোয়ার শাদাত

প্রকাশিত: ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬