শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি হলেন বিএনপি নেতা দিলদার হোসেন

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।

‎গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে জানানো হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সকল গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন দিলদার হোসেন। ইতিমধ্যে এসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দপ্তরে পাঠানো হয়েছে।

‎দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দিলদার হোসেন জানান, মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব।

‎জনগণের কল্যাণে সংসদ সদস্যের দিকনির্দেশনা অনুযায়ী সততা ও নিষ্ঠার সাথে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি হলেন বিএনপি নেতা দিলদার হোসেন

প্রকাশিত: ০১:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬