রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতিতে জোর আলোচনায় রয়েছেন তরুণ ও জনপ্রিয় মুখ ইব্রাহিম হাবিব মিলু। দীর্ঘদিন ধরে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয় ভোটারদের মাঝে বেশ পরিচিতি লাভ করেছেন।
ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইব্রাহিম হাবিব মিলু বরাবরই মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সংকট ও প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের একটি বড় অংশের আস্থা অর্জন করেছেন এই তরুণ নেতা।
স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাঁদের সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা করায় স্থানীয়দের মাঝে তাঁর প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে। তরুণ এই প্রার্থীর অনুসারীদের প্রত্যাশা, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।




















