শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মহালছড়িতে ৩০ অবসরপ্রাপ্ত ও ২ প্রয়াত শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ির মহালছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন অবসরপ্রাপ্ত এবং ২ জন প্রয়াত শিক্ষকের সম্মানে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মিসকাতুল তামান্না।

‎এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিয়ে যারা অবদান রেখেছেন, তাদের অবসরজীবন ও কর্মময় স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। বিগত ৫ বছরে মহালছড়ি উপজেলার যে ৩০ জন শিক্ষক অবসর গ্রহণ করেছেন এবং ২ জন শিক্ষক প্রয়াত হয়েছেন, তাদের ও তাদের পরিবারকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মহালছড়িতে ৩০ অবসরপ্রাপ্ত ও ২ প্রয়াত শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬