শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ Logo খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত Logo দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক নির্মূল কমিটি’র সভাপতি সেলিম

গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট: ‘কাজি ফার্মস লিমিটেড’ পরিচয়ে অভিনব অনলাইন প্রতারণা

গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘কাজি ফার্মস লিমিটেড’ নামের একটি অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে এই প্রতারণা চক্রটি সক্রিয় রয়েছে।গ্রামগন্জের সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন লোভনীয় অফার বা পণ্যের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে চক্রটি।
‎
‎অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে নিজেদের প্রতিষ্ঠিত কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। এরপর সাধারণ গ্রাহকদের কাস্টমার ভেদে কখনো ২০ শতাংশ, আবার কখনো ৫০ শতাংশ টাকা অগ্রিম (এডভান্স) বিকাশ বা নগদ নম্বরে পাঠাতে বাধ্য করে। কিন্তু টাকা পাওয়ার পর পরই গ্রাহকদের ফোন নম্বরসহ যোগাযোগের সমস্ত মাধ্যম ব্লক করে দেয় চক্রটির সদস্যরা। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়ছেন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষ।
‎
‎স্থানীয় সচেতন মহল বলছেন, ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র এমন জালিয়াতিতে জড়িয়ে পড়েছে। পাহাড়ি জনপদের মানুষ অনলাইন কেনাকাটা ও এর নীতিমালা সম্পর্কে কম সচেতন হওয়ায় খুব সহজেই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।
‎
‎প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা। একইসঙ্গে যেকোনো অনলাইন পেজ থেকে কেনাকাটার আগে বা লেনদেন করার পূর্বে পেজের সত্যতা যাচাই করার এবং এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট: ‘কাজি ফার্মস লিমিটেড’ পরিচয়ে অভিনব অনলাইন প্রতারণা

প্রকাশিত: ০৬:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬