শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লার দেবিদ্বারে মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন: নেতৃত্বে যারা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গঠিত হলো ‘মধুমুড়া যুব সংগঠনের’ নতুন কার্যকরী কমিটি। গত ২৫ সেপ্টেম্বর মধুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
 
‎গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ইন্জিনিয়ার আবু ইউসুফ গাজীকে সভাপতি, মোঃ ইমন কবির (বিল্লাল)-কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ মাহিউদ্দিন সরকার-কে সাধারণ সম্পাদক এবং মোঃ ইমরান সরকারকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ গোলাম মোস্তফা ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরা।
‎
‎নতুন এই কমিটি গঠনের পাশাপাশি সংগঠনের মূল গঠনতন্ত্রও প্রকাশ করা হয়েছে। সংগঠনের ঘোষণা অনুযায়ী, মাদক, সন্ত্রাস, জুয়া ও অপরাধবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিয়মিত রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা প্রদান, ক্রীড়া ও বৃক্ষরোপণ এবং যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করবে এই যুব সংগঠন।
‎নবনির্বাচিত নেতৃত্ব মধুমুড়া গ্রামের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
‎
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

কুমিল্লার দেবিদ্বারে মধুমুড়া যুব সংগঠনের নতুন কমিটি গঠন: নেতৃত্বে যারা

প্রকাশিত: ০১:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬