শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মহালছড়ির ২৪ মাইলে কাঠবোঝাই ট্রাক আটকা, বিপাকে চালক-শ্রমিক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইলসহ বিভিন্ন এলাকায় গত তিন-চার দিন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য কাঠবোঝাই ট্রাক। গাড়িগুলো চলাচল না করায় অচল হয়ে পড়েছে কাঠ পরিবহন কার্যক্রম। ফলে চরম দুর্ভোগ ও আর্থিক সংকটে পড়েছেন শত শত চালক, সহকারী ও কুলি-শ্রমিক।
 
‎সরেজমিনে মহালছড়ির ২৪ মাইল এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে রয়েছে কাঠবোঝাই ভারী ট্রাক। কোনো কোনো গাড়িতে বিপুল পরিমাণ গোল কাঠ বোঝাই করা রয়েছে। কিন্তু টানা কয়েক দিন ধরে চাকা না ঘোরায় অলস সময় পার করতে হচ্ছে চালক ও শ্রমিকদের। অনেকের পক্ষেই এখন দৈনিক খাবার ও সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।
‎
‎একজন ভুক্তভোগী ট্রাকের সহকারী ক্ষোভ প্রকাশ করে জানান— গাড়ি চললে আয় হয়, না চললে উপোস থাকতে হয়। কয়েক দিন ধরে রাস্তায় গাড়ি আটকে থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।
‎
‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, মহালছড়ি, মাইসছড়ি ও কুতুবছড়ির কাঠ ব্যবসা ও পরিবহনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো মানুষ জড়িত। ২৪ মাইল এলাকায় একসঙ্গে এতগুলো কাঠবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকায় যেমন পরিবহন খাতে স্থবিরতা নেমে এসেছে, তেমনি স্থানীয় যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
‎
‎তবে ঠিক কী কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে এবং গাড়িগুলো কেন আটকে আছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কাঠ ব্যবসায়ীদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
‎দ্রুত এই সমস্যার সমাধান করে কাঠ পরিবহন কার্যক্রম স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও শ্রমিকরা।
‎
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

মহালছড়ির ২৪ মাইলে কাঠবোঝাই ট্রাক আটকা, বিপাকে চালক-শ্রমিক

প্রকাশিত: ১২:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬