শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রবীণরা সমাজের দিকনির্দেশক, তাঁদের অবমূল্যায়নের সুযোগ নেই—পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে; বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
‎
‎পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনে ও ভাবগম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবীণদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
‎দিবসটি উপলক্ষে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দীপায়ন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, প্রবীণরা আমাদের সমাজের দিকনির্দেশক। জীবন সায়াহ্নে এসে তাঁরা যেন কোনো ধরনের অবহেলা বা বঞ্চনার শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রবীণদের সম্মান, মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
‎
‎আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম বাসার, বিশিষ্ট সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য প্রবীণ ব্যক্তিবর্গ।
‎
‎সভায় বক্তারা বলেন, প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য পাথেয়। তাঁদের সুস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে প্রবীণদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

প্রবীণরা সমাজের দিকনির্দেশক, তাঁদের অবমূল্যায়নের সুযোগ নেই—পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত: ০২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬