শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা পাচারকারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ কামাল উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
‎
‎আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অটোরিকশায় থাকা ওই রোহিঙ্গাকে আটক করে পুলিশ।
‎
‎আটককৃত কামাল উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্পের ব্লক-বির এফসিএম-১৪১৯৪৬ নম্বরের বাসিন্দা মৃত জাহেদ হোসেনের ছেলে।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবার এই বড় চালানটি সংগ্রহ করেছিলেন। পরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তা কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।
‎
‎এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
‎
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

বান্দরবানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা পাচারকারী আটক

প্রকাশিত: ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬