শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে সৌরচালিত পানির পাম্প ও স্কুল ভবন উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির দীর্ঘদিনের হাহাকার দূর হলো। পাহাড়ি জনপদের প্রফুল্লপাড়ার মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সেখানে বাস্তবায়ন করা হয়েছে একটি সৌরচালিত পানি সরবরাহ প্রকল্প।
‎
‎শুক্রবার সকালে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। নতুন এই প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের সাহায্যে দুটি পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে এবং সংরক্ষণের জন্য স্থাপন করা হয়েছে পানির ট্যাংক। এতে ওই এলাকার অর্ধশতাধিক পরিবার এখন সহজেই নিরাপদ পানির সুবিধা পাবে।
‎
‎স্থানীয়রা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘদিন ধরে তাদের নানা দুর্ভোগ পোহাতে হতো। পাহাড়ি ছড়া বা দূরের উৎস থেকে পানি সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন কষ্ট করতে হতো নারী ও শিশুদের। সৌরচালিত এই পাম্প চালুর ফলে একদিকে যেমন দৈনন্দিন দুর্ভোগ কমবে, অন্যদিকে কমবে পানিবাহিত নানা রোগের ঝুঁকিও।
‎
‎শুধু বিশুদ্ধ পানির ব্যবস্থাই নয়, পাহাড়ি শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি জরাজীর্ণ ঘরও পুনর্নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। নতুন এই ভবন ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বিদ্যালয়ের পরিবেশ এখন আরও বেশি শিক্ষার্থীবান্ধব হয়ে উঠেছে।
‎
‎এ বিষয়ে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা পার্বত্য এলাকার মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তির সুবাতাসের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সেনাবাহিনীর এই প্রয়াস প্রশংস কুড়াচ্ছে সর্ব মহলে।
‎
জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে সৌরচালিত পানির পাম্প ও স্কুল ভবন উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬