শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের টোল প্লাজায় বাসে অভিযান, ৯ হাজার ইয়াবাসহ দুই চাকমা যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি থেকে ঢকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ‘শান্তি পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে ইয়াবার বড় চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
‎
‎রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে এই অভিযান পরিচালিত হয়।
‎
‎ডিএনসি সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি দূরপাল্লার বাসে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে—এমন গোপন সংবাদ ছিল অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার সামনে অবস্থান নেয় ডিএনসি’র একটি দল।
‎
‎বাসটি টোল প্লাজায় পৌঁছানোর পর থামিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা। এ সময় বাসে থাকা দুই যাত্রীর শরীর তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তার হওয়া দুজন হলেন— চিয়উছা চাকমা (২৩) এবং কালো চাকমা (২২)। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চল থেকে ইয়াবার চালান সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিএনসি। মাদকের এই শৃঙ্খল ভাঙতে তাদের সাথে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের টোল প্লাজায় বাসে অভিযান, ৯ হাজার ইয়াবাসহ দুই চাকমা যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬