শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

দীঘিনালায় মানবিকতার এক অনন্য নজির: মার্মা নারীর হারিয়ে যাওয়া ১লাখ ৪০হাজার টাকার স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন প্রবীণ বাঙালি বৃদ্ধ

সম্প্রীতি ও মানবতার কোনো নির্দিষ্ট জাতি বা ধর্ম নেই—এই সত্যকে আবারও প্রমাণ করলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক প্রবীণ বাঙালি বৃদ্ধ।
অসাবধানতাবশত হারিয়ে যাওয়া প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এক জোড়া সোনার কানের দুল মূল মালিক অ-বাঙালি মার্মা নারীর হাতে পরম মমতায় ফিরিয়ে দিয়ে সততা ও অসাম্প্রদায়িকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার এক মার্মা নারী অসাবধানতাবশত তাঁর ব্যবহৃত ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মূল্যবান একটি সোনার কানের দুল হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজি করেও গয়নাটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ওই পাহাড়ি নারী।
‎
‎ঠিক সেই মুহূর্তে সততার অনন্য পরিচয় দেন এলাকার এক প্রবীণ বাঙালি বৃদ্ধ। কুড়িয়ে পাওয়া ওই মূল্যবান স্বর্ণালংকারটি নিজ দায়িত্বে যত্ন করে রেখে দেন তিনি এবং প্রকৃত মালিককে খুঁজে বের করেন। পরবর্তীতে কোনো প্রকার দ্বিধা বা প্রতিদান ব্যতিরেকে তিনি পরম যত্নে হারিয়ে যাওয়া গয়নাটি অ-বাঙারি মার্মা নারীর হাতে তুলে দেন।
‎
‎হারিয়ে যাওয়া মূল্যবান গয়না ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মার্মা নারী। তিনি বৃদ্ধের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই যুগে এমন সততা ও ভালোবাসা সত্যিই বিরল। তিনি শুধু আমার গয়না ফেরত দেননি, বড় বোনের মতো আমাকে আপন করে নিয়েছেন।
‎
‎স্থানীয় বাসিন্দারা প্রবীণ এই বাঙালির সততা ও মহানুভবতার ভূয়সী প্রশংসা করছেন। তারা জানান, পাহাড়ে যখন বিভেদ ও অনাস্থার কথা প্রায়ই শোনা যায়, তখন এই প্রবীণ বৃদ্ধের এমন নিঃস্বার্থ ও সম্প্রীতির আচরণ পাহাড় ও সমতলের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

দীঘিনালায় মানবিকতার এক অনন্য নজির: মার্মা নারীর হারিয়ে যাওয়া ১লাখ ৪০হাজার টাকার স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন প্রবীণ বাঙালি বৃদ্ধ

প্রকাশিত: ০৩:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬