শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙামাটিতে মহালয়ায় সম্প্রীতির বার্তা: মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও সংস্কৃতির প্রসারের আহ্বান

শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে রাঙামাটির নতুন জালিয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শুভ মহালয়ার আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রাসেল দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সদস্য মো. সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ বাসিন্দা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, নতুন জালিয়াপাড়ার বাসিন্দাদের যাতায়াত সহজ করতে এবং রাঙামাটি শহরের সঙ্গে সার্বিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মন্দিরটির উন্নয়নমূলক যেকোনো কর্মকাণ্ডে অতীতে যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশ্বাস দেন তিনি।
‎
‎মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, মাদক এমন এক সামাজিক ব্যাধি যা যুবসমাজ তথা পুরো পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তরুণদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে বেশি করে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে। সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমেই কেবল একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
‎
‎আলোচনা পর্ব শেষে মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিরা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হেলাল উদ্দিন শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
‎
‎মহালয়ার এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়ার পাশাপাশি এক চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

রাঙামাটিতে মহালয়ায় সম্প্রীতির বার্তা: মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও সংস্কৃতির প্রসারের আহ্বান

প্রকাশিত: ০৩:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬