শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

মানিকছড়িতে সিএনজির ধাক্কায় ৬ বছরের শিশু নিহত, চালক পলাতক

খাগড়াছড়ির মানিকছড়িতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী সিএনজির ধাক্কায় লামিয়া আক্তার মীম (০৬) নামের এক ছয় বছরের শিশু নিহত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আদর্শগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সিএনজি ও এর চালক পলাতক রয়েছে।
 
‎প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আনুমানিক নয়টা ৫০ মিনিটের দিকে শিশু লামিয়া আক্তার মীম আদর্শগ্রাম এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি বেপরোয়া গতির সিএনজি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
‎
‎পরে তার বাবা মাসুদুর রহমান ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত লামিয়া আক্তার মীম খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি গ্রামের মাসুদ রহমান ও তাসলিমা আক্তার রুমা দম্পতির কন্যা।
 
‎এদিকে শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে মানিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘাতক সিএনজি ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

মানিকছড়িতে সিএনজির ধাক্কায় ৬ বছরের শিশু নিহত, চালক পলাতক

প্রকাশিত: ০৬:১৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬