শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

মানিকছড়িতে মিলবে আসল দুস্থের সরকারি সুবিধা: বাড়ি বাড়ি যাবে কার্ডের তথ্য সংগ্রহকারী

বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রকৃত দুস্থ পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনতে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
‎
‎সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান, খাগড়াছড়ির চারটি ইউনিয়নে প্রশিক্ষিত ও নির্দিষ্ট পরিচয়পত্রধারী তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি (খানা) গিয়ে আর্থসামাজিক অবস্থার বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করছেন। এই তথ্যের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে কোন পরিবারের সরকারি সহায়তার অগ্রাধিকার সবচেয়ে বেশি।
‎
‎তিনি জোর দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের টাকা-পয়সা বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে সরকার প্রদত্ত সেবা। তথ্য সংগ্রহের কাজে কোনো স্বচ্ছতা হানির চেষ্টা করা হলে বা কেউ কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে ১০৯৮ নম্বরে অভিযোগ করার আহ্বান জানান তিনি। একই সাথে, সঠিক ও নিখুঁত তথ্য ডিজিটালি (ট্যাবে) অন্তর্ভুক্ত করতে মাঠপর্যায়ের কর্মীদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রাশেদের পরিচালনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং স্থানীয় গণমাধ্যমকর্মী আবদুল মান্নান, আলমগীর হোসেন, রবিউল হোসেন ও ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
‎
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

মানিকছড়িতে মিলবে আসল দুস্থের সরকারি সুবিধা: বাড়ি বাড়ি যাবে কার্ডের তথ্য সংগ্রহকারী

প্রকাশিত: ১২:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬