বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ নাজনীন সুলতানা।
আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তাঁর নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণকালে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন জেলা প্রশাসককে উষ্ণ সংবর্ধনা জানান। দায়িত্ব গ্রহণের পর মিজ্ নাজনীন সুলতানা পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে সবার সহযোগিতা কামনা করেন।




















